Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode notes

হিমযুগসুনীল গঙ্গোপাধ্যায় শরীরের যুদ্ধ থেকে বহুদূর চলে গিয়ে ফিরে আসি শরীরের কাছেকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে...শিশিরে ধুয়েছো বুক, কোমল জ্যোৎস্নার মতো যোনিমধুকূপী ঘাসের মতন রোম, কিছুটা খয়েরিকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে।আমার নিশ্বাস পড়ে দ্রুত, বড়ো ঘাম হয়, মুখে আসে স্তুতি নিেকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে-নয় ক্রুদ্ধ যুদ্ধ, ঠোঁটে রক্ত, জঙ্ঘার উত্থান, নয় ভালোবাসাভালোবাসা চলে যায় একমাস সতেরো দিন পরঅথযা বৎসর কাটে, যুগ, তবু সভ্যতা রয়েছে আজও তেমনি বর্বরতুমি হও নদীর গর্ভের মতো গভীরতা, ঠাণ্ডা, দেবদূতীকথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে।মৃত শহরের পাশে জেগে উঠে…

Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

by Arijit Banik · Bengali · Arts & Books

This podcast is all about collection of Bengali Poetry recitals by Arijit Banik. আমার কবিতার খাতায় যাঁদের কবিতা রয়েছে, সেগুলো আপনাদের শোনাচ্ছি💙❤️

More from Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

  1. 11 Jun 2025 · 2 min

    Rasta Karo Ekar Noe I Birendra Chattopadhyay I Arijit Banik

    রাস্তা কারও একার নয় -বীরেন্দ্র চট্টোপাধ‍্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো!’ বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই ; তাঁকে পাহাড়া দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়তোনা। বিজ্ঞান কি তখন থেমে ছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে, সূর্যকে তার চারদিকে ওঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারও সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারও একার নয়। বরং তাকেই…

  2. 9 Jun 2025 · 1 min

    Ekekdin Khub Dukkho Hoe I Tarapada Roy I Arijit Banik

    একেক দিন খুব দুঃখ হয়তারাপদ রায়একেক দিন হাতে কোন পয়সা নেই বলেখুব দুঃখ হয়,চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়।একেক দিন শরীর ভালো নেই বলেখুব দুঃখ হয়,চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়।একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়।একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়।একেক দিন কোন বন্ধু নেই বলে,একেক দিন কোন শত্রু নেই বলে,একেক দিন প্রশংসা শুনিনি তাই,নিন্দাও শুনিনি তাই,একেক দিন খুব দুঃখ হয়।

  3. 5 Jun 2025 · 3 min

    Se I Broto Chakraborty I Arijit Banik

    সে ব্রত চক্রবর্তী অনেকদিন পরে দেখা। আমার প্রথম ভালবাসা। এখন অন্যের গৃহিণী হয়েছে।কাহিনী খুব মামুলী, যা দিয়ে আমার নিজস্ব খরচে রিল চারেকের একটাতথ্যচিত্রও হবে না। আমি যখন ওকে ভালোবাসতে শুরু করলুম, তখন ও অন্যএকজনকে তুমুলভাবে ভালোবাসছে। বিয়ে করল তাকেই। তারপর এই দেখা।কবিতা ও ছবির প্রদর্শনী একটি বাড়িতে, আমন্ত্রিতদের মধ্যে আমিও একজন।কবিতার সঙ্গে ছবি (কবিতার বিষয় নিয়ে) এ প্রসঙ্গে বক্তব্য রাখছিলুম। মুখভুলে হঠাৎ দেখি কয়েকহাত দূরে শ্রোতাদের মধ্যে ও বসে আছে আমার দিকেচেয়ে। লোভ নয়, রাগ-ক্ষোভ নয়, দুঃখ বা হাহাকার নয়, ওকে দেখে অদ্ভুতএক প্রশান্তি ছড়িয়ে পড়ল শরীর মনে। ক'বছর আগে কত জরুরী কথা ছিলওর…

  4. 2 Mar 2025 · 3 min

    আত্মীয়তা বাঘের মতন I প্রবালকুমার বসু I অরিজিৎ বনিক

    আত্মীয়তা বাঘের মতনপ্রবালকুমার বসুআমার কোনও আত্মীয় নেই, কিন্তু অনেকের সঙ্গেই রয়েছে জানাশোনাএদের কেউ কেউ আমার আত্মীয় হতে পারতকেউ কেউ আত্মীয় বলে দাবিও করেআমি সব সময়ই এদেরকে বোঝাতে চেয়েছিজানাশোনা থাকলেই যে আত্মীয় হবেবা আত্মীয় হলেই যে জানাশোনা থাকবেএমন কোনও সরলরৈখিক জ্যামিতি মেনেসম্পর্ক নির্ধারিত হয় নাযেমন কোনও নদী সঙ্গে নিয়ে আসবে জোয়ারকোনও নদী চলতে চলতে কখন যাবে হারিয়েতার যেমন কোনও পাটিগণিত হয় নাতেমন আত্মীয়তারও নির্দিষ্ট সংজ্ঞা বলে কিছু নেইতবু কেউ কেউ কাউকে কাউকে ভাবে আত্মীয়আরও কেউ কেউ আরও কাউকে কাউকে ভাবে আত্মীয়ের অধিককেউ কেউ ভাবে কারও কারও সঙ্গে রয়েছে জানাশোনাকারও কারও…

  5. 25 Feb 2025 · 7 min

    Kurchi I Buddhadeb Guha I Arijit Banik I কুর্চিকে পৃথু'দার চিঠি I বুদ্ধদেব গুহর 'মাধুকরী' উপন্যাস থেকে পাঠ I কণ্ঠ ও নির্মাণ: অরিজিৎ

    "কুর্চি, তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে। বিবাগী হচ্ছে ভোগী। রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দুতীর মতো; এলো এক ঝাঁক টিয়ার উল্লাসী সমবেত সবুজ চিৎকারের মতো। দুর্বোধ্য আপাত। কর্কশ শব্দমঞ্জরীও কী দারুন মুগ্ধতা বয়ে আনে কখনো কখনো, কী দারুন ভাবে সঞ্জীবিত করতে পারে অন্যকে। তাই নয়? তার মানে এই নয় যে- তোমার চিঠি দুর্বোধ্য। উপমার খুঁত ক্ষমা করে দিও। কেমন আছ তুমি? জানতে চাইলেও জানতে পাই কই? সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙ্গার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুম ভাঙ্গলো বড় এক চমকে।…

  6. 23 Nov 2024 · 2 min

    DebiJonmo I Mandakranta Sen I Arijit Banik

    দেবীজন্ম - মন্দাক্রান্তা সেন যে ছেলেটি আমার মনের মতো নয় সে যদি আমার বুকে মাথা রাখে, বুক খসে যাবে ? ভেবেছি অনেক বার, তবু, সে যখন কাছে আসে, পাগলের মতো শুধু ছুঁতে চায় মুহূর্তের প্রেমে, আমারও কেমন লাগে। আমি জানি। এইসব কষ্ট জানি। ছোঁওয়া জানি। ছুঁতে চেয়ে থেঁৎলে যাওয়া জানি। যখন ইষৎ দূরে বসে থাকে আমার মনের মতো ছেলে, আমি তো এমনই করি, মাথা খুঁড়ি পাথরে, শরীরে! সে কবে আদর করবে, শুরু হবে মানুষ জন্মের ততদিন---প্রেম নয়, আমি কোনও করুণার দেবী . . .

  7. 1 Oct 2026 · 2 min

    Satyabaddha Abhiman I Sunil Gangulee I Arijit Banik

    সত্যবদ্ধ অভিমান -সুনীল গঙ্গোপাধ‍্যায় এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়— আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো— ছুঁয়ে দিই নীরার চিবুক এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে আর কোনোদিন পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি— এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরী কথাটাই বলা হয়নি…

  8. 27 Jun 2026 · 4 min

    Dwitiyo Sangsar I Joy Goswami I Arijit Banik

    দ্বিতীয় সংসার" ~ জয় গোস্বামী। তার সঙ্গে সংসার করেছি কতদিন- তিন-চার ঘণ্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকত একাই একটা ফ্ল্যাটে— সেই ফ্ল্যাটে যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাত ফোনে, তার ফোন মানে আসতে বলা। গেলেই আমার কোনও বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ: ‘সই করে দিন।’ আমার অবাক লাগত প্রথম প্রথম— বলেছি: ‘কিনলেন কেন? আমিই তো দিতাম।” তার উত্তর: ‘আমার ইচ্ছে আমি কিনছি, আপনি বাধা দেওয়ার কে?’ পরক্ষণে গলা পাল্টে: ‘দিন না বাবা একটু সই করে!’ হ্যাঁ আমরা পরস্পরকে আপনিই বলতাম সারাক্ষণ ‘আপনি’। শুধু ওই সময়টুকু ‘তুমি’ হয়ে যেতাম দু’জন। যে-সময়ে ঝড় হত। ঝড়ের সময় ‘তুমি’। ঝড়বাদল শেষে আমাকে…

  9. 12 Jun 2026 · 3 min

    একটা তুমির গল্প I স্বপ্নীল চক্রবর্ত্তী

    একটা তুমির গল্প — স্বপ্নীল চক্রবর্ত্তী তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক…

  10. 31 May 2026 · 2 min

    ভিক্ষাপাত্র I সাদিয়া নাজিব I অরিজিৎ বনিক

    ভিক্ষাপাত্র সাদিয়া নাজিব ব্যাকরণের বাইরে একটি প্রেম করবো। মুঠোফোনে রাত বিরাতে প্রেমের তুমুল টেক্সট আদান প্রদানের নয়। আমি মতিঝিলের অফিস পাড়া থেকে ঘর্মাক্ত শরীরে বাসে বাদুড় ঝুলা হয়ে উড়ে উড়ে যাব মিরপুর দশ নম্বর গোল চক্করের ডান দিকের মোড়ের চায়ের দোকানে যেখানে তুমি একদিন বসেছিলে! কাঙাল হয়ে খুঁজবো তোমার ছোঁয়া লাগা সেই বেঞ্চিটি। আর সব প্রেমিকের মতো, তোমাকে ফুল উপহার দেবো না প্রিয়তমা! আমার মানিব্যাগে ফুল কেনার পয়সা থাকে না ঘাসফুল বা বুনো ফুল যে দেবো তার ও কোনো উপায় নেই ঢাকা শহরের মাটি- কোথায় যে ঘাস হবে! আমি নিজ হাতে, সাদা কাগজে মনের রংতুলি দিয়ে এঁকে দেবো পৃথিবীর শ্রেষ্ঠ ফুল, 'ভালোবাসা'। তুমি কি তার…

Every episode of Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা →

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play