Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode notes

নাভি কাব্য -- সুনীল গঙ্গোপাধ্যায় এখন আকছার খুব সহজেই মেয়েদের নাভি দেখা যায় মুখ বা দুটি বুকের আগেই নাভির দিকে চোখ পড়ে তকতকে পলিমাটির মতন পেট, মাঝখানে অর্ধলুপ্ত চাঁদ যে মন কালিদাসের আমলের নিম্ননাভি সমস্ত তন্বীর তারপর বহু যুগ ধরে প্রচণ্ড ঢাকাঢুকি যত কাব্য শুধু চোখ আর ওষ্ঠাধর নিয়ে তাও বোরখা পরা মুসলমান মেয়েদের ঠোঁট বা চিবুকের ডৌলও দেখা যায়নি কদাচিৎ দুটি তীব্র চোখ ওদের কবিরা গোটা মধ্যযুগ ধরে কী নিয়ে কাব্য রচেছে? আমি অনধিকারী, কিন্তু গোপন চিন্তা তো কেউ রোধ করতে পারে না! এই তো গত এক দশক ধরে সাগরপারে তরুণী মেমরা ভারতীয় নর্তকীদের কাছ থেকে নাভি খুলে রাখতে শিখেছে এখন চতুর্দিকে শুধু নাভি, নাচটাচ জানার…

Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

by Arijit Banik · Bengali · Arts & Books

This podcast is all about collection of Bengali Poetry recitals by Arijit Banik. আমার কবিতার খাতায় যাঁদের কবিতা রয়েছে, সেগুলো আপনাদের শোনাচ্ছি💙❤️

More from Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

  1. 29 Dec 2025 · 2 min

    Upohar I Jashobant Basu I Arijit Banik

    উপহার য শো ব ন্তু ব সু মেয়েটি ছেড়ে যাচ্ছে ছেলেটিকে। উলোঝুলো বাউন্ডুলে প্রেমিক তার ফিক্সড ডিপোজিট নয়। ছেড়ে যাচ্ছে ভুবনডাঙা, খোয়াই, জ্যোৎস্নাযাপন, নির্জন পথ আর যা-কিছু পাগলামির ইতিবৃত্ত। তার পরবর্তী গন্তব্যে সুরক্ষিত ভাবীকাল। বরটি সুপুরুষ, আবার যথেষ্ট প্রেমিকও। ও ছেলে, পাগল-পাগল লাগছে খুব? কষ্ট ছাপিয়ে উঠছে কান্না? কান্না শুকিয়ে রাগ, হিংসা, হননেচ্ছা? তুমি কি প্রতিশোধ ভাবছ? ছুরি বা অ্যাসিড? ছিঃ বিক্রম! হিংসা ও হানাহানি বিস্তর দেখে ফেলেছে পৃথিবী। তুমুল ভালবাসার কথা ভাবো। একথালা শিউলিফুল রেখে এসো মেয়েটির ঘুম-ভাঙা সকালে। তার সুগন্ধি হাওয়ায় বলে এসো, ভালবাসাই শুধু থেকে যায় সমস্ত অত্যাচার,…

  2. 18 Oct 2025 · 2 min

    Tomar Jonno Bhabina | Nirendranath Chakraborty | Arijit Banik

    তোমার জন্য ভাবি না নীরেন্দ্রনাথ চক্রবর্তী তুমি তোমার ছেলেকে অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গিলিয়েছো । শৈশবে সে হাসেনি, কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত । যৌবনে সে নারীকে ভালোবাসেনি, কেননা নারীকে সে নরক বলে জানে । ধীরে ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন এগিয়ে যাচ্ছে, চুলগুলিকে যা সাদা করে দেয়, কিন্তু চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না । তোমার জন্য আমার কোন ভাবনা নেই, কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয় । তুমি তোমার মেয়েকে অহোরাত্রি অসংখ্য কুৎসার কালি গিলিয়েছ । শৈশবে সে ফুল কুড়ায়নি, কেননা সে শুনেছিল, প্রত্যেকটা গাছেই আছে একানড়ের বাসা । যৌবনে জানালা দিয়ে বাতাস বয়ে যায়নি কেননা প্রতিবেশীর…

  3. 11 Oct 2025 · 1 min

    Ei Abelae I Narendranath Chakraborty I Arijit Banik

    এই অবেলায়- নীরেন্দ্রনাথ চক্রবর্তীওই যে গোলাপ দুলছে, ওটাগোলাপ না আগুন, ঠিক বুঝতে পারিনা ।এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,ভাবতে থাকি ধরব কি না।ভাবতে থাকি, ঠিক কতবারফুলের বনে ভুল দেখেছি।ভরদুপুরে গোলাপ ভেবেঅগ্নিশিখায় হাত রেখেছি।গোলাপ, তুমি গোলাপ তো ঠিক?হও যদি সেই আগুন, তবেএই অবেলায় ফুলের খেলায়ফের যে আমায় পুড়তে হবে।

  4. 8 Oct 2025 · 3 min

    Snan | Joy Goswami | স্নান | জয় গোস্বামী

    সংকোচে জানাই আজ: একবার মুগ্ধ হতে চাই । তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে ... ...জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো। তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে ব'লে যে-প্রেমিক ফেলে রেখে গেছে পথে, জানি, তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি, সেই মালার কঙ্কালগ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি? যদি বলি আমি সে-পুরুষ, দ্যাখো, যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার? — শোনো, আমি রাত্রিচর। আমি এই সভ্যতার কাছে এখনো গোপন ক'রে রেখেছি আমার দগ্ধ…

  5. 9 Jul 2025 · 2 min

    আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে । হুমায়ুন আজাদ । অরিজিৎ বনিক

    চারিদিকে এত প্রাচুর্যে আমরা ভুলে যাই জীবনের কত সুন্দর মুহূর্ত গুলো আমরা অনুভব করতে পারি না… হুমায়ুন বাবু পেরেছেন!

  6. 7 Jul 2025 · 2 min

    IIngregi I Subodh Sarkar I Arijit Banik

    ইংরেজি বহু অপমান সহ্য করে ইংরেজি শিখতে হয়েছিল মেয়েটিকে। যার সঙ্গে বিয়ে হল, প্রথম ছ'মাস সে কিচ্ছু বলেনি কিন্তু অফিসের পার্টি থেকে বেরিয়ে রাত বারাটায় সে বলল, 'এখনও তোমার on, of, at এগুলো ঠিক হল না। মিসেস ভৌমিক হাসছিলেন। মেয়েটি কোনও কথা বলেনি। ছ'মাস বাদে গল্ফ ক্লাবের পার্টি, কিন্তু মেয়েটি স্পষ্ট বাংলায় বলল, আমি যাব না শুম হয়ে তার স্বামী চলে গেল একা। ছ'মাস বাদে ক্যালকাটা ক্লাব বিভূতিভূষণের উপন্যাস থেকে সে চোখ তুলে বলল, যাব না ge স্বামী রাগে জলন্ত সিগারেট চেপে ধরল মেয়েটির পিঠে। ছ'মাস বাদে এক সন্ধেবেলায় তার স্বামী অনিন্দিতা নামে একটি মেয়েকে নিয়ে বাড়ি ফিরল মেয়েটি একটাও বাংলা বলল না…

  7. 1 Oct 2026 · 2 min

    Satyabaddha Abhiman I Sunil Gangulee I Arijit Banik

    সত্যবদ্ধ অভিমান -সুনীল গঙ্গোপাধ‍্যায় এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়— আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো— ছুঁয়ে দিই নীরার চিবুক এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে আর কোনোদিন পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি— এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরী কথাটাই বলা হয়নি…

  8. 27 Jun 2026 · 4 min

    Dwitiyo Sangsar I Joy Goswami I Arijit Banik

    দ্বিতীয় সংসার" ~ জয় গোস্বামী। তার সঙ্গে সংসার করেছি কতদিন- তিন-চার ঘণ্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকত একাই একটা ফ্ল্যাটে— সেই ফ্ল্যাটে যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাত ফোনে, তার ফোন মানে আসতে বলা। গেলেই আমার কোনও বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ: ‘সই করে দিন।’ আমার অবাক লাগত প্রথম প্রথম— বলেছি: ‘কিনলেন কেন? আমিই তো দিতাম।” তার উত্তর: ‘আমার ইচ্ছে আমি কিনছি, আপনি বাধা দেওয়ার কে?’ পরক্ষণে গলা পাল্টে: ‘দিন না বাবা একটু সই করে!’ হ্যাঁ আমরা পরস্পরকে আপনিই বলতাম সারাক্ষণ ‘আপনি’। শুধু ওই সময়টুকু ‘তুমি’ হয়ে যেতাম দু’জন। যে-সময়ে ঝড় হত। ঝড়ের সময় ‘তুমি’। ঝড়বাদল শেষে আমাকে…

  9. 12 Jun 2026 · 3 min

    একটা তুমির গল্প I স্বপ্নীল চক্রবর্ত্তী

    একটা তুমির গল্প — স্বপ্নীল চক্রবর্ত্তী তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক…

  10. 31 May 2026 · 2 min

    ভিক্ষাপাত্র I সাদিয়া নাজিব I অরিজিৎ বনিক

    ভিক্ষাপাত্র সাদিয়া নাজিব ব্যাকরণের বাইরে একটি প্রেম করবো। মুঠোফোনে রাত বিরাতে প্রেমের তুমুল টেক্সট আদান প্রদানের নয়। আমি মতিঝিলের অফিস পাড়া থেকে ঘর্মাক্ত শরীরে বাসে বাদুড় ঝুলা হয়ে উড়ে উড়ে যাব মিরপুর দশ নম্বর গোল চক্করের ডান দিকের মোড়ের চায়ের দোকানে যেখানে তুমি একদিন বসেছিলে! কাঙাল হয়ে খুঁজবো তোমার ছোঁয়া লাগা সেই বেঞ্চিটি। আর সব প্রেমিকের মতো, তোমাকে ফুল উপহার দেবো না প্রিয়তমা! আমার মানিব্যাগে ফুল কেনার পয়সা থাকে না ঘাসফুল বা বুনো ফুল যে দেবো তার ও কোনো উপায় নেই ঢাকা শহরের মাটি- কোথায় যে ঘাস হবে! আমি নিজ হাতে, সাদা কাগজে মনের রংতুলি দিয়ে এঁকে দেবো পৃথিবীর শ্রেষ্ঠ ফুল, 'ভালোবাসা'। তুমি কি তার…

Every episode of Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা →

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play