Skip to content
Melo Podcasts Home
CategoriesLanguagesFollowing

Episode · Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

মাঝে মাঝে লোডশেডিং I পূর্ণেন্দু পত্রী I অরিজিৎ বনিক

5 Apr 2026 · 1 min

Play episode WhatsApp Download

Episode notes

"মাঝে মাঝে লোডশেডিং" (হে সময় অশ্বারোহী হও) – পূর্ণেন্দু পত্রী মাঝে মাঝে লোডশেডিং হোক। আকাশে জ্বলুক শুধু ঈশ্বরের সাতকোটি চোখ বাকী সব আলকাতরা মাখুক। আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই সকলে যা দেখে তাই দেখি। আকাশের রঙ তাই হয়ে গেছে চিরকালে নীল। বাতাস কি শাড়ি পরে কারো জানা নেই। মাঝে মাঝে লোডশেডিং হোক। সাদা মোমবাতি জ্বেলে তোমাকে সম্পূর্ণ করে দেখি। নারীকে বাহান্ন তীর্থ বলেছে শুনেছি এক কবি। আমি তার গর্ভগৃহ, সরু সিড়ি, সোনার আসন চন্দনবটিতে থাকে কতটা চন্দন দেখে গুনে গুনে মেপে দেখে তবেই পাতাবো মৌরীফুল।

Podcast

Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা

Arijit Banik · Arts & Books · Bengali

This podcast is all about collection of Bengali Poetry recitals by Arijit Banik. আমার কবিতার খাতায় যাঁদের কবিতা রয়েছে, সেগুলো আপনাদের শোনাচ্ছি💙❤️

More from Arijit’s Bengali Poetry Book- কবিতার খাতা All episodes →

  1. 1 Oct 2026 · 2 min

    Satyabaddha Abhiman I Sunil Gangulee I Arijit Banik

    সত্যবদ্ধ অভিমান -সুনীল গঙ্গোপাধ‍্যায় এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়— আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো— ছুঁয়ে দিই নীরার চিবুক এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে আর কোনোদিন পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি— এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরী কথাটাই বলা হয়নি…

  2. 27 Jun 2026 · 4 min

    Dwitiyo Sangsar I Joy Goswami I Arijit Banik

    দ্বিতীয় সংসার" ~ জয় গোস্বামী। তার সঙ্গে সংসার করেছি কতদিন- তিন-চার ঘণ্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকত একাই একটা ফ্ল্যাটে— সেই ফ্ল্যাটে যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাত ফোনে, তার ফোন মানে আসতে বলা। গেলেই আমার কোনও বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ: ‘সই করে দিন।’ আমার অবাক লাগত প্রথম প্রথম— বলেছি: ‘কিনলেন কেন? আমিই তো দিতাম।” তার উত্তর: ‘আমার ইচ্ছে আমি কিনছি, আপনি বাধা দেওয়ার কে?’ পরক্ষণে গলা পাল্টে: ‘দিন না বাবা একটু সই করে!’ হ্যাঁ আমরা পরস্পরকে আপনিই বলতাম সারাক্ষণ ‘আপনি’। শুধু ওই সময়টুকু ‘তুমি’ হয়ে যেতাম দু’জন। যে-সময়ে ঝড় হত। ঝড়ের সময় ‘তুমি’। ঝড়বাদল শেষে আমাকে…

  3. 12 Jun 2026 · 3 min

    একটা তুমির গল্প I স্বপ্নীল চক্রবর্ত্তী

    একটা তুমির গল্প — স্বপ্নীল চক্রবর্ত্তী তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক…

  4. 31 May 2026 · 2 min

    ভিক্ষাপাত্র I সাদিয়া নাজিব I অরিজিৎ বনিক

    ভিক্ষাপাত্র সাদিয়া নাজিব ব্যাকরণের বাইরে একটি প্রেম করবো। মুঠোফোনে রাত বিরাতে প্রেমের তুমুল টেক্সট আদান প্রদানের নয়। আমি মতিঝিলের অফিস পাড়া থেকে ঘর্মাক্ত শরীরে বাসে বাদুড় ঝুলা হয়ে উড়ে উড়ে যাব মিরপুর দশ নম্বর গোল চক্করের ডান দিকের মোড়ের চায়ের দোকানে যেখানে তুমি একদিন বসেছিলে! কাঙাল হয়ে খুঁজবো তোমার ছোঁয়া লাগা সেই বেঞ্চিটি। আর সব প্রেমিকের মতো, তোমাকে ফুল উপহার দেবো না প্রিয়তমা! আমার মানিব্যাগে ফুল কেনার পয়সা থাকে না ঘাসফুল বা বুনো ফুল যে দেবো তার ও কোনো উপায় নেই ঢাকা শহরের মাটি- কোথায় যে ঘাস হবে! আমি নিজ হাতে, সাদা কাগজে মনের রংতুলি দিয়ে এঁকে দেবো পৃথিবীর শ্রেষ্ঠ ফুল, 'ভালোবাসা'। তুমি কি তার…

  5. 21 Jan 2026 · 1 min

    Sesh Premer Kobita I Tarapada Roy I Arijit Banik

    শেষ প্রেমের কবিতা -তারাপদ রায় দেরি হলো, তোমারো কিছুটা দেরি হলো, আমারো কিছুটা দেরি হলো, তা হোক, তুমি তো জানো এর চেয়ে আরো ছাড়াছাড়ি, এর চেয়ে আরো দেরি মানুষের হয়। অতএব যদি পারো একবার শেষবার এসো। হাত ধরাধরি করে এসো গান গাই বসি ওই দীঘির সিঁড়িতে। এসো স্বপ্ন, রাজহাঁস, বকুলের মালা এতদিন পরে, একবার শেষবার এসো।

  6. 20 Jan 2026 · 1 min

    Ek Jonmo I Tarapada Roy I Arijit Banik

    এক জন্ম -তারাপদ রায় অনেকদিন দেখা হবে না ৷ তারপর একদিন দেখা হবে । দু'জনেই দু'জনকে বলবো, ‘অনেকদিন দেখা হয়নি ।' এইভাবে যাবে দিনের পর দিন বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার 'আর দেখা হবে না ।

  7. 19 Jan 2026 · 1 min

    Amader Sorbonash Hoye Gechhe I Atrapada Roy I Arijit Banik

    আমাদের সর্বনাশ হয়ে গেছে তারাপদ রায় আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশে ধ্রুপদী বিন্যাসে কয়েক অচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাব, বললেন, 'ঐটি বানরলাঠি গাছ। ' অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা তিনমাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার থে কিভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণাকলম করে ডট পেন হয়ে গেছে আমাদের বড়বাব, কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে।

  8. 18 Jan 2026 · 1 min

    Jaai Bolei Jaoa Hoena I Tarapada Roy I Arijit Banik

    ‘যাই’ বললেই যাওয়া হয় না। মা বলতেন, ‘যাই নয়, বলো আসি।’ কাল সকালেই ঝিরঝির বৃষ্টির ভিতরে ওই কথাই আরেকবার লিখেছি। একদিন পরে এখন মনে হচ্ছে, ‘আসি’ বললেই কি আসা হয় ! ‘আসি-আসি’ করে কতবার যে চৌকাঠ পর্যন্ত এসে আটকিয়ে গেছি। ‘যাই-যাই’ করেও কোথাও যাওয়া হয়নি। দিনের পর দিন এসেছে, গিয়েছে। আমার আসা যাওয়ার দিন শেষ, এখন শুধু ঝিরঝির বৃষ্টি ভেতরে...

  9. 5 Jan 2026 · 1 min

    Etai Sotti, Etai Prapti I Angan Das I Arijit Banik

    এটাই সত্যি, এটাই প্রাপ্তি অঙ্গন দাস পৃথিবীতে যত কলম আছে তত আগ্নেয়াস্ত্র নেই। পৃথিবীতে যত মানুষ কলম ধরবার জন্য জন্মেছে এবং জন্মাবে, আগ্নেয়াস্ত্র ধরবার জন্য তত মানুষ আগেও জন্মায়নি, আর জন্মাবে না কখনও। এটাই সত্যি, এটাই প্রাপ্তি পৃথিবীর। উচ্চারণ - অরিজিৎ বনিক

Take it with you

The Melo app keeps playing with the screen off, works in the car and on your watch, wakes you to your station, and browses the whole catalogue offline. Free, no ads, no account.

Get it on Google Play